এমন এক এককোষী শৈবাল, যার কিনা মস্তিষ্ক নেই। কিন্তু ঠিকই নিজের প্রয়োজনে আলোর উৎস খুঁজে বের করে। কীভাবে? জবাব খুঁজতে গিয়ে বিজ্ঞানীদের কপালে জুটল নোবেল। লিখেছেন শুভ রহমান
আমাদের
এই বিশাল পৃথিবীর প্রতিটি কোনায় জীবন তার নিজস্ব
অদ্ভুত ও বিস্ময়কর নিয়মে
বেঁচে থাকার পথ খুঁজে নেয়।
মানুষের রয়েছে জটিল মস্তিষ্ক, কোটি
কোটি নিউরনের জট পাকানো নেটওয়ার্ক,
চিন্তা করার ক্ষমতা এবং
চারপাশকে বোঝার অফুরন্ত শক্তি। কিন্তু প্রকৃতির কারসাজি কী অদ্ভুত! কোনো
ধরনের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র কিংবা প্রথাগত চোখ না থাকা...