দীর্ঘ ৫২ দিন উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট পাথরখনিতে আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন কার্যক্রম। আজ শনিবার সকাল থেকে তিন শিফটে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হওয়ায় খনিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।খনি সূত্র জানায়, ভূগর্ভে পাথর ভাঙার কাজে ব্যবহৃত প্রধান বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় গত প্রায় দেড় মাসেরও বেশি সময় (১৯ মে থেকে) ধরে উত্তোলন কার্যক্রম স্থগিত ছিল।সম্প্রতি বিদেশ থেকে নতুন বিস্ফোরকের চালান দেশে পৌঁছানোর পর তা খনিতে সরবরাহ করা হয়। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্প...