জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, গতকাল বুধবার রাত সাড়ে আটটা থেকে সোয়া নয়টা পর্যন্ত অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়নের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ দল পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীর ও নি...