বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ১৩৭টি সাপ কোথায় ও কীভাবে অবমুক্ত করা হবে, তা নিয়ে বিপাকে পড়েছে হবিগঞ্জ বন বিভাগ। এর মধ্যে অধিকাংশই বিষধর গোখরা। একসঙ্গে এতগুলো সাপ বনে ছেড়ে দিলে আশপাশের লোকালয়ে কোনো ঝুঁকি তৈরি হবে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যে নিয়েও শেষ পর্যন্ত সাপগুলো অবমুক্ত করা হয়নি। বর্তমানে সেগুলো হবিগঞ্জ বন বিভাগের রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।বন বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার করা সাপের মধ্যে পদ্মা গোখরা ৭০টি, খইয়া গোখরা ৬০টি, দাঁড়াশ ৫টি, ম...