মেহেরপুরের গাংনীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাতে জুগিন্দা গ্রামে ঘটেছে এ ঘটনা।ভুক্তভোগী মাছ চাষি কামরুজ্জামান জানান, শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান মৃত মাছ ভাসছে।কামরুজ্জামান বললেন, ‘তার পুকুরে ৯ থেকে ১০ কেজি ওজনের পাঙাশসহ রুই, কাতলা, তেলাপিয়া ও অন্যান্য প্রজাতির মাছ ছিল। মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে উঠেছিল।’ বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।স্থানীয় মাছ চাষি মহিবুল ইসলাম বলেছেন, ‘শত্রুতা করে পুকুরে বিষ প্রয়...