দেশে বর্তমানে মোট বেকারের
সাড়ে ১৩ শতাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী স্নাতক। সংখ্যার দিক থেকে যা প্রায়
৮ লাখ ৮৫ হাজার। কিন্তু এ সংখ্যা কমিয়ে আগামী পাঁচ বছরে ১০ শতাংশের নিচে নামাতে চায়
সরকার। এজন্য বর্তমান শিক্ষাব্যবস্থার সংস্কার করে কর্মের উপযোগী করা হবে। এ ছাড়া মাধ্যমিক
স্কুলগুলোয় চালু হবে বাধ্যতামূলক বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি। শুধু চাকরি দেওয়াই
নয়, নিজ কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকারের ‘ফাইভ
ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’-এ এসব বিষয় উল্লেখ করা...