ফুটবল বিশ্বকাপের গান খেলোয়াড়দের যেমন অনুপ্রেরণা জোগায়, তেমনই বিশ্ব জুড়ে
কোটি কোটি দর্শককে আন্দোলিত করে। ফিফা বিশ্বকাপের গানগুলো নিয়ে এই আয়োজন। লিখেছেন- মীর রাকিব হাসান
দুই দশক আগে ফুটবল সংস্কৃতির সঙ্গে হৃদ্যতা গড়ে তোলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা।
২০০৬ সালে জার্মানিতে ফিফা বিশ্বকাপের সমাপন...