একটা
দলের বিশ্বকাপ খেলা নিয়ে যত
নাটক হওয়া দরকার, সবটাই
হয়েছে তাদের নিয়ে। বয়কটের হুমকি, নিষেধাজ্ঞার শঙ্কা, ভিসা জটিলতা; হাজারটা
বাধা পেরিয়ে ইরান খেলতে এসেছিল
এবারের বিশ্বকাপ। ইরানের বিশ্বকাপের শেষটাও হলো চূড়ান্ত নাটকীয়তার
মধ্য দিয়ে। তবে বাদ পড়লেও
যুক্তরাষ্ট্রের মাটিতে কিন্তু হারেনি ইরান! বিদায় নিয়েছে মাথা উঁচু করেই।
দুই
দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী এক
যুদ্ধ। ইরান বিশ্বকাপ খেলতে
যুক্তরাষ্ট্রে আসবে কি না,
সে নিয়ে শঙ্কা ছিল
শেষমুহূর্ত পর্যন্ত। ইরান বিশ্বকাপে এলেও
মাথায় ছিল হাজারটা...