প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক
সাক্ষরতা দিবস। নিরক্ষরতা দূর করা, সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা
এবং ব্যক্তি ও সমাজজীবনে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য। ১৯৬৭
সাল থেকে ইউনেসকোর উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। একসময় সাক্ষরতার অর্থ ছিল মূলত
পড়তে ও লিখতে পারার সক্ষমতা। কিন্তু সময়ের সঙ্গে পৃথিবী বদলেছে, বদলেছে
সাক্ষরতার সংজ্ঞাও। তথ্যপ্রযুক্তির বিস্ময়কর বিস্তারের এই যুগে একটি নতুন প্রশ্ন
সামনে আসে যে, শুধু পড়তে ও লিখতে
পারলেই কি মানুষ সত্যিকার অর্থে...