ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করেছে জেএমআই গ্রুপ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দিবসের শোভাযাত্রার উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। কার্জন হলের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। পরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানবত...