নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ...