‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক।সভায় সভাপতিত্ব...