ভারতের
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠে নয়াদিল্লির
রাজপথ। সংসদ ভবন থেকে
নির্বাচন কমিশনের দফতরের দিকে বিরোধী সাংসদদের
মিছিল পুলিশের বাধায় আটকে গেলে ব্যারিকেড
টপকে আন্দোলনের নেতৃত্ব দেন লোকসভার বিরোধী
দলনেতা রাহুল গান্ধী। পরে আটক বিরোধী
সাংসদদের নিয়ে যাওয়া বাস
থেকে নেমে অকস্মাৎ আকাশবাণী ভবনে গিয়ে অবস্থান
নেন
তিনি।
দিনের
এক পর্যায়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে দাঁড়িয়ে রাহুল বলেছেন, ‘আমরা শুধু বিজেপিকে
প্রতিহত করব না, ধ্বংস
করব।’ তার অভ...