গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণসহ হাতে নেওয়া হচ্ছে সাতটি পৃথক উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২২ হাজার ৩০০ কোটি টাকা। আজ বুধবার প্রকল্পগুলো উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে এসব বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে গ্...