নতুন শিক্ষাবর্ষ শুরুর বাকি মাত্র দুই মাস। এরই মধ্যে ছাপা হওয়া পাঠ্যবইয়ে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে পরিচিত দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ব্যবহার নিয়ে বিতর্কে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দাঁড়িপাল্লার ঘটনায় একজন এবং নৌকার ঘটনায় ১৩ জনসহ সংস্থাটির ১৪ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে। বইগুলোয় এ ধরনের আরও কোনো অসংগতি রয়েছে কি না, তা খুঁজে বের করতে উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ কমিটি গঠনের। দ্রুত সময়ের মধ্যে বইগুলো পর্যালোচনা করে সংশোধনের জন্য সুপারিশ করবে কমিটি।
এনসিটিবির ক...