বাংলাদেশের
গ্রাম মানেই একসময় ছিল সবুজ মাঠ,
নির্মল প্রকৃতি, খোলা আকাশ আর
বিশুদ্ধ বাতাসের উৎস। শহরের ধোঁয়া,
যানজট আর কারখানার দূষণে
অতিষ্ঠ মানুষ স্বস্তির নিঃশ্বাস খুঁজতে গ্রামে বেড়াতে যেতেন। এই ধারণা প্রতিষ্ঠিত
হয় যে, গ্রামের পরিবেশই
সুস্বাস্থ্যের অনুকূল। কিন্তু বিশ্ব ফুসফুস দিবসে প্রকাশিত একটি সংবাদে বাস্তবতা
যেন সেই দীর্ঘদিনের ধারণাকে
এক ব্যঙ্গচিত্রে পরিণত করেছে। গতকাল শুক্রবারের দৈনিক আগামীর সময়ে ‘বিশুদ্ধ বাতাসের গ্রামেই ফুসফুসের রোগে মৃত্যু বেশি’
শিরোনামের প্রতিবেদন যেন আমাদের চোখে...