বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যার একটি বড় অংশ তরুণ সমাজ। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, জীবনঘাতী এ রোগের মানসম্মত ও জরুরি চিকিৎসাসেবা এখনো মূলত বিভাগীয় শহর, বিশেষ করে রাজধানী ঢাকাকেন্দ্রিক। বিভাগীয় শহরের বাইরে জেলা, উপজেলা বা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য হৃদরোগের আধুনিক চিকিৎসা পাওয়া এক প্রকার অলীক স্বপ্ন। এ চিকিৎসাবৈষম্য প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সম্প্রতি ‘আগামীর সময়’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের স্বাস্থ্য খাতের এই নিষ্ঠুর বাস্তব...