২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকারে যা মালয়েশিয়া, ভিয়েতনাম ও ডেনমার্কের মতো উন্নত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। এ সময় বাংলাদেশ হবে বিশ্বের ৩২তম অর্থনীতির দেশ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থাটি ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছার আভাস দিয়েছে। একই সময় ভিয়েতনাম, ডেনমার্ক ও হংকংয়ের অর্থনীতি যথাক্রমে ৬৬৭ দশমিক ৫, ৫৮৯ দশমিক ২ ও ৫৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌ...