আর্সেনালের সাবেক একাডেমি
খেলোয়াড় বিলি ভিগারের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। চিচেস্টার
সিটির হয়ে একটি ম্যাচ খেলার সময় মাঠের সীমানার কাছে থাকা একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা
লেগে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি হার মানেন।
ছেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ভিগারের বাবা-মা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফুটবল অ্যাসোসিয়েশন
(এফএ) আগে সতর্ক হলে তাদের ছেলের এই মর্মান্তিক মৃত্যু এড়ানো যেত।
বিলি ভিগার মাত্র ১৪ বছর
বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে ক্লাবটির সা...