দরজা-জানালার কপাট নেই, নেই কোনো নিরাপত্তাব্যবস্থা বা সংরক্ষণের উদ্যোগ। একসময় জমিদার পরিবারের সদস্যদে পদচারণায় মুখর প্রসাদের চারপাশে এখন অবাধে ঘুরে বেড়ায় গরু-ছাগল। ইট খুলে নেওয়া হচ্ছে বিভিন্ন অংশ থেকে। আবার দোতলার কক্ষে পোড়ানো হচ্ছে শুকনো পাতাও।দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামের শতবর্ষী জমিদারবাড়িটি এখন ধ্বংসের মুখে।স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়ও।উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ আমলের দ্বিতল এই ভবনটি।...