দেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোর বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং যাত্রীসেবার মান উন্নত করার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বাংলাদেশ রুটে পরিচালিত উড়োজাহাজের পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।আজ বুধবার বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইনস এবং এয়ারলাইনস অপারেটিং কমিটির কাছে এ নির্দেশনা পাঠানো হয়। বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর ম...