একসময় জনসংখ্যার বিপুল আয়তন ছিল চিনের অন্যতম শক্তি। সেই ছবিই এখন ধীরে ধীরে বদলাচ্ছে। বিয়ে করতে আগ্রহ হারাচ্ছেন দেশটির নাগরিকদের একাংশ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সংসার পাতার প্রবণতা কমছে। কেউ বিয়ে পিছিয়ে দিচ্ছেন, কেউ আবার একাই জীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছেন। তার সরাসরি প্রভাব পড়ছে দেশের বিবাহের পরিসংখ্যানে। ২০২৬ সালের প্রথম ন’মাসে চিনে বিয়ের নিবন্ধন নেমে এসেছে গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। শুধু সামাজিক পরিবর্তন নয়, এই প্রবণতা নিয়ে চিন্তিত দেশের প্রশাসনও। কারণ, বিয়ের সংখ্যা কমার সঙ্গে...