ছুটির দিনে বিশ্রাম নিতে গেলেই মাথায় ঘুরে অফিসের অসমাপ্ত কাজ। মনে হয় সময়টা নষ্ট না করে আরও কিছু করা উচিত ছিল। এমন অপরাধবোধের নাম রেস্ট গিল্ট। সামলানোর উপায় জানাচ্ছেন নাহিদ ইসলাম
দীর্ঘ ও ক্লান্তিকর একটি কর্মসপ্তাহের পর কারও ভাগ্যে জোটে একদিন, কারওবা দুদিনের ছুটি। সময়টা কেউ পরিবারকে দিতে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা শুধু নিশ্চিন্তে ঘুমিয়ে কাটাতে চান। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন। শরীর বিশ্রাম চাইলেও মন যেন থামতে নারাজ। বারবার মনে হতে থাকে, ‘রিপোর্টটা এখনো লেখা হয়নি’, ‘মেইলের...