নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা দেওয়ার বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। এ সময় কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে পাবেন।গতকাল বুধবার রাতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ভাতা উত্তোলনের ক্ষেত্রে নতুন সময়কাল ও নিয়ম স্পষ্ট করা হয়েছে। যুগ্মসচিব ড. ফেরদৌস আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২...