পুঁজির অভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সরকারি-বেসরকারি নানা ঘোষণা ও পুনঃঅর্থায়ন তহবিলের কথা বলা হলেও মাঠপর্যায়ে ঋণ পেতে গিয়ে নানা ধরনের কাগজপত্র, দপ্তরের ছাড়পত্র এবং জামানতের বেড়াজালে আটকে যাচ্ছেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ঋণের নীতিমালা থাকলেও বাস্তবে সুফল মিলছে না। ফলে অর্থসংকটে থমকে যাচ্ছে সম্ভাবনাময় অসংখ্য উদ্যোগ।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংক থেকে ঋণ নিতে ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট নিবন্ধন, ব্যাংক স্টেটমেন্ট, পরিবেশ, ফায়ার লাইসেন্সসহ এ...