দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে নজরদারি বাড়াতে বলা হয়েছে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে। আজ রবিবার বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা ওই চিঠিটি পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ...