বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সরকারও টিকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, ‘মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে আছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, কর্মসংস্থান নষ্ট হচ্ছে, বেকারত্ব বাড়ছে। সরকার যদি এ সংকট নিরসনে আরও উদ্যোগী না হয়, তাহলে সরকার পতনও হয়ে যেতে পারে।’আজ শুক্রবার দুপুরে জামালপুর শহরের লুইজ ভিলেজ পার্কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০২৫-২৬ শি...