বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সঙ্গে বাড়তি ব্যয়, সরকারের নীতিগত
অসামঞ্জস্য এবং আলু সংরক্ষণের ভাড়া কমানোর সিদ্ধান্তে গভীর সংকটে পড়েছে দেশের হিমাগার
শিল্প। এরই মধ্যে বাড়তি পরিচালন ব্যয় সামলাতে না পেরে সারা দেশে বন্ধ হয়ে গেছে প্রায়
৪০টি হিমাগার। এসব হিমাগারের ধারণক্ষমতা ছিল ১ লাখ ৩২ হাজার ২৪৩ টন। এর মধ্যে কোনো
ধরনের বাস্তবভিত্তিক পর্যালোচনা ছাড়াই নতুন করে কেজিপ্রতি ৭৫ পয়সা সংরক্ষণ ভাড়া কমানোর
সিদ্ধান্তে ক্ষোভ ও অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে খাতটিতে।
হিমাগার খাতের সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে নিরবচ্ছিন্ন...