কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে দলের ভেতরে-বাইরে নতুন ভাবনা শুরু হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে একটি বার্তা এরই মধ্যে সামনে এসেছে। তবে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই থাকছেন, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে— এ নিয়ে দলের ভেতরে চলছে নানা আলোচনা।
দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, ওবায়দুল কাদের আর সাধারণ সম্পাদক থাকছেন না। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, সাংগঠনিক ব্যর্থতা এবং দলক...