‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার প্রত্যয়ে অটল ছিলেন বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদী। নির্ভীক সাংবাদিকতা, পেশাগত লড়াই, ক্ষমতাকে প্রশ্ন করার সাহস এবং সাংবাদিকতায় নতুন ধারা তৈরির মধ্য দিয়ে তিনি যে স্বাক্ষর রেখে গেছেন, স্মরণসভায় সহকর্মী, বন্ধু, স্বজন, রাজনীতিক ও পেশাজীবীদের স্মৃতিচারণে উঠে এলো তার কর্মময় জীবনের সেই সব অধ্যায়।আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আড়াই ঘণ্টার এ আয়োজনে স্মৃতির পাতায় ও কর্মের অনুপ্রেরণায় প্রয়াত সাংবাদিককে স্মরণ করেন বক্তা...