রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের মারধরে হত্যার অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আনসার সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, বাহিনী কর্তৃপক্ষের পাওয়া তথ্য অনুযায়ী তা ভিত্তিহীন এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসঙ্গ...