সুপ্রিম কোর্টের জন্য অপ্রতুল বাজেট বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠনে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।আজ মঙ্গলবার ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের ২৬ জন আইনজীবী জনস্বার্থে এ রিট আবেদন করেছেন।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন হুমায়ন কবির। রিটে ন্যায্য ও দ্রুত বিচারের অধিকার নিশ্চিত করতে সুপ্রিম ক...