মার্কিন সংগীত ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যান্ড ‘বিচ বয়েজ’-এর সহ-প্রতিষ্ঠাতা ও কণ্ঠশিল্পী মাইক লাভ আর নেই। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি শিল্পী। ব্যান্ডটির একমাত্র আদি সদস্য হিসেবে শেষ দিন পর্যন্ত দলটিকে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।তার মৃত্যুর খবর নিশ্চিত করে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন মার্কিন সাংস্কৃতিক আইকন হিসেবে, প্রজন্মের পর প্রজন্ম সংগীতশিল্পীদের কাছে তার অসামান্য প্রতিভা ও অনুপ্রেরণার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা না হলেও, সম্...