বরাবর
প্রধান বন সংরক্ষক
সালাম নেবেন। আশা করি, ভালো আছেন। আপনাদের ভালো থাকারই কথা। বড়কর্তারা সবসময় ভালোই থাকেন। ভালো না থাকার খাতায় আমাদের নাম লেখা। আমি সুন্দরবন অঞ্চলের এক অতিসাধারণ জেলে। তিন মাসের নিষেধাজ্ঞা শেষে এ মাসের প্রথম দিন থেকে বনে যাওয়ার অনুমতি মিলছে। ভেবেছিলাম, এবার নির্বিঘ্নে বনে যেতে পারব। পকেটের অবস্থাও ভালো নয়। আশা নিয়ে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) নবায়ন করতে গেলাম। পড়লাম বিপত্তিতে। বিএলসি নবায়নে ভ্যাটসহ সরকারি ফি মোটে ৩৪ টাকা ৫০ পয়সা। কিন্তু বন কর্মকর্তাদের আশীর্বাদপুষ...