ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধি এবং ডিম থেকে মূল্য সংযোজিত পণ্য তৈরিতে গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।আজ শুক্রবার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথচারীদের মধ্যে ডিম বিতরণ, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল সাড়ে নয়টায় বিএ...