এখতিয়ারের বাইরে গিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ঠেকাতে চিঠি দিয়ে চাপ প্রয়োগ করেছে স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের এই খবরদারিসংক্রান্ত চিঠি ঘেঁটে দেখা গেল, আইন মন্ত্রণালয় স্পষ্ট বলেই দিচ্ছে, আপিল করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া না-ও যেতে পারে। অথচ, আপিলের রায় কী হবে, সে সিদ্ধান্ত দেবেন উচ্চ আদালত। সেটি আগে থেকে বলার কোনো সুযোগ কারও নেই।
এ ঘটনা ঘটেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা একটি আপিল ঘিরে। মূল ঘটনা জানতে হলে যেতে হবে আরও পেছনে। এক রিট আবেদনের...