কুমিল্লার হোমনার মো. আবদুল্লাহ ২০০৮ সালে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে অ্যালুমিনিয়ামের শ্রমিক হিসেবে দুবাই শহরে যান। ২০১২ সালে একই কোম্পানির অধীনে তাকে ইরানে নিয়োগ দেওয়া হয়। সবকিছু ভালোই যাচ্ছিল তার। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মো. আবদুল্লাহর মতো লাখ লাখ বাংলাদেশি প্রবাসীর স্বপ্ন এলোমেলো হয়ে যায়। তিনি প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন।
আবদুল্লাহ গত সোমবার মোবাইল ফোনে আগামীর সময়কে বলছিলেন, ‘আমি তবু চাকরি ছেড়ে দিয়ে আসতে পেরেছি। কিন্তু যারা মধ্যপ...