ফুটপাত থেকে সুপারশপ— সব ধরনের খাদ্য
ব্যবসার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক
করে ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’ জারি করা হয়েছে। খাদ্যে শৃঙ্খলা আনার এ উদ্যোগ
প্রশংসিত হলেও, এর মধ্যে থাকা ১৭টি সংস্থার লাইসেন্সের ভিড়ে নতুন এই বাধ্যবাধকতা
‘১৮ নম্বর লাইসেন্সের বোঝা’ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, একাধিক সংস্থার
নিয়ন্ত্রণ ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসার খরচ বাড়বে, যার চূড়ান্ত আর্থিক চাপ
গিয়ে পড়বে সাধারণ ভোক্তাদের ওপরই।
নতুন এ...