চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পানি সরবরাহ-৩ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছাম্মৎ আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন...