প্রশাসনিক কার্যক্রম, আর্থিক অনিয়ম নিয়ে একাধিক অভিযোগের মুখে পড়েছে প্রশিক্ষণ এবং গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)। বিশেষ করে কর্মকর্তাদের বেতন কর্তন, উপস্থিতির বায়োমেট্রিক তথ্যে কারসাজির অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থে...