তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়া, এক ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ না থাকা এবং কিছুক্ষণ পরপর লোডশেডিংয়ের ঘটনায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নগরবাসীর অভিযোগ, বিদ্যুতের এই ‘ভেলকিবাজি’ তাদের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট অঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও পল্লী বিদ্যুৎসহ দৈনিক বিদ্যুতের...