অভিনয় করেছেন ‘৮৪০’, ‘জিম্মি’ ও ‘প্রেশার কুকার’-এর মতো প্রকল্পে। সিনেমা, নাটক ও ওয়েব কনটেন্ট— সব মাধ্যমেই আছেন প্রান্তর দস্তিদার। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
অভিনয়ে আসার গল্পটা কী?
ক্যামেরার পেছনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, লাইন প্রডিউসার ও জুনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছি। এ ছাড়া একটি বিজ্ঞাপনী সংস্থায় প্রায় তিন বছর স্ট্র্যাটেজিক প্ল্যানার হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে অভিনয়ে আসার আগে প্রায় ছয়-সাত বছরের অভিজ্ঞতা হয়েছে। একসময় একটি প্রজেক্টের পোস্ট প্রোডাকশন সুপারভাইজার হি...