চট্টগ্রাম নগরের ৬০ শতাংশ মানুষই প্রতিদিন কর্মস্থলে যান হেঁটে। গত ১৬ বছরে সড়ক অবকাঠামো উন্নয়নে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দের মাত্র ২ শতাংশ খরচ হয়েছে তাদের জন্য। অথচ গাড়িতে যাতায়াতে সুবিধার জন্য ব্যয় হয়েছে বাদবাকি ৯৮ শতাংশ। এতে সড়কে বেড়েছে গাড়ির গতি। বিপরীতে পথচারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে এই নগর। পরিসংখ্যান বলছে, নগরের সড়কে গাড়িচাপায় প্রাণ হারানোদের ৫৬ শতাংশই পথচারী।
সড়কে হাঁটতে গিয়ে গাড়ির সঙ্গে হচ্ছে সংঘাত। প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।
যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোব...