বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। এসআরবি-৬ এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন। এসআরবির এই কর্মকর্তা জানালেন, সোমবার রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ...