বরাবর
উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক)
সালাম নেবেন। একসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘বালিশকাণ্ড’র ঘটনা শুনে দেশের মানুষ তাজ্জব বনে গিয়েছিল। একটি বালিশ-তোশক ভবনে তুলতে হাজার হাজার টাকা খরচের ঘটনা আমাদের প্রশাসনিক দুর্নীতির ইতিহাসে অমর হয়ে আছে। চব্বিশের পর আমরা সাধারণ নাগরিকরা মনে করেছিলাম, হয়তো এমন দুর্নীতির শেষ অধ্যায় পড়ে ফেলেছি। কিন্তু মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ‘পর্দাকাণ্ড’ আমাদের ধারণা ভুল প্রমাণ করেছে। আমরা বুঝতে পেরেছি, দেখার অনেক কিছুই বাকি...