‘আগে ওপার থেকে জিনিসপত্র এনে ব্যবসা করতাম, আয়ও বেশ ভালো ছিল। কিন্তু হাট বন্ধ থাকায় আয় বন্ধ। সংসার বাঁচাতে বাধ্য হয়ে এখন ছোট দোকান দিয়েছি। হাটটা চালু করলে আমার মতো আরও অনেকেই ভালোভাবে চলতে পারবে’— আক্ষেপের সুরে কথাগুলো আগামীর সময়কে বলছিলেন বালিয়ামারী-কালাইয়েরচর বর্ডার হাটের ক্রেতা কার্ডধারী ব্যবসায়ী মুসলিম উদ্দিন। হাট বন্ধ থাকায় তার মতো শতাধিক ব্যবসায়ী বাধ্য হয়ে বদলাচ্ছেন পেশা।
মূলত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপড়েনে সী...