লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে সোমবার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচের আগে হানসি ফ্লিকের জন্য বড় দুশ্চিন্তার নাম দিয়েগো সিমিওনে। পেশাদার কোচিং ক্যারিয়ারে জার্মান কোচকে তিনবার হারিয়েছেন শুধু এই আর্জেন্টাইন। সোমবার আতলেতিকো জিতলে ফ্লিককে চারবার হারানো প্রথম কোচ হয়ে যাবেন সিমিওনে। ফ্লিকের বিপক্ষে এমন কীর্তি আর কেউ গড়তে পারেননি।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, মেত্রোপলিতানোতে বহুল প্রতীক্ষিত ম্যাচ শুরুর আগেই ফ্লিকের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে...