ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে একের পর এক অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি। গ্যাসের লিকেজ, বৈদ্যুতিক গোলযোগ ও বিভিন্ন ধরনের বিস্ফোরণে মানুষ দগ্ধ হলেও নেই পূর্ণাঙ্গ বার্ন ইউনিট। ফলে গুরুতর দগ্ধ রোগীর জরুরি চিকিৎসার জন্য ছুটতে হয় রাজধানীতে। চলতি মাসের প্রথম ১৫ দিনেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের। অথচ দীর্ঘদিন ধরে নাগরিক সমাজ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের দাবির পরও গড়ে ওঠেনি বিশেষায়িত বার্ন চিকিৎসার ব্যবস্থা।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত...