নাট্যচর্চার চার দশক পূর্তি উপলক্ষে দেশ জুড়ে নাট্যোৎসব আয়োজন করছে বাংলাদেশ থিয়েটার। এর অংশ হিসেবে আজ থেকে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী এ উৎসবে থাকছে ১২টি দলের ১২টি নাটক।
১৩ থেকে ২১ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকের প্রদর্শনী হবে।
বাংলাদেশ থিয়েটারের সম্পাদক, অভিনেতা ও নির্দেশক খন্দকার শাহ আলম আগামীর সময়কে বললেন, “মঞ্চের আলোয় আমরা পথ চলছি চার দ...