প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন
প্রিয়াঙ্কা চোপড়া। তার জন্মদিন উপলক্ষে আসন্ন সিনেমা ‘বারাণসী’ থেকে অভিনেত্রীর
নতুন লুক প্রকাশ করেছেন নির্মাতা এস এস রাজামৌলি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত
সেই ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রিয়াঙ্কার লুক শেয়ার করে রাজামৌলি
লিখেছেন, ‘হাসলে মিষ্টি, আর না
হাসলে আগুন ঝরে।’
সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে
প্রিয়াঙ্কা জানিয়েছেন, গত প্রায় ১৪ মাস ধরে
সিনেমাটির শুটিং করছেন তিনি। রাজামৌলির মতো নির্মাতার সঙ্গে কাজ করতে সময় লাগাই
স্বাভাবিক...